নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের 'সোনাপুর চ্যারিটি গ্রুপ'র এডমিন যুক্তরাজ্য প্রবাসী সোনাপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ আজিজুর রহমান এর ব্যক্তিগত পক্ষ থেকে গরীব, অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের গাইড বই প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সোনাপুর নোয়াগাও আতাউর রহমানের বাড়িতে গ্রামের ১২ জন শিক্ষার্থীকে প্রায় ৩০ হাজার টাকার সমপরিমাণ মূল্যের গাইড বই প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সোনাপুর চ্যারিটি গ্রুপের ক্যাশিয়ার আতাউর রহমান, আলহাজ্ব আজিজুর রহমানের ছোট ভাই ছাদিকুর রহমান, চ্যারিটি ফান্ডের সদস্য তারেকুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025