নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র উদ্যোগে দাখিল উত্তীর্ণ পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার ২০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক আলীনুর হোসেন বিপ্লব, সিনিয়র শিক্ষক মোস্তফা হোসেন, প্রভাষক (আরবী) হাফিজ মাওলানা শফিকুল ইসলাম, চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা শামিম আহমদ, সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী নাজমুল আলম তুহিন, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী জালাল উদ্দিন এবং নাতে রাসুল স. পরিবেশন করেন শিক্ষার্থী আমিনুর রহমান।
অনুষ্ঠানে এসময় মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরি, প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মাদ আব্দুল বাসিত, আইসিটি শিক্ষক কামরুল ইসলাম, ইবতেদায়ী প্রধান মোহাম্মাদ আলী, হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক আলিমুর রহমান, সহ সাংগঠনিক বুরহান উদ্দিন, চ্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025