নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হোসেন পুর (বড়বাড়ি) নিবাসী মরহুম সোনাফর আলীর বড় পুত্র মোঃ কয়েস মিয়ার মৃ'ত্যু'তে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় পূর্তি উদযাপন পরিষদের শোক প্রকাশ।
১০ নভেম্বর সোমবার বেলা ১২ ঘটিকায় দৈনন্দিন কাজে নিজ ঘরের ছাদে উঠলে পা ফসকে নিছে পড়ে যান, সাথে সাথে পরিবারের লোকজন আল-হারামাইন হাসপাতালে নিয়ে গেলে পরিক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করেন....ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাহার এ মর্মান্তিক মৃত্যুতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের পূর্তি উদযাপন পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করে আহবায়ক মকব্বির আলী ও সদস্য সচিব ডাঃ মোস্তাক আহমদ রুহেল প্রতিবেদকের কাছে এক যৌথ বার্তায় বলেন মোঃ কয়েস মিয়া আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের ছাত্র ছিলেন, ব্যাক্তি জীবনে তিনি খুব অমায়িক সৎ ও সদা হাসোজ্জল মানুষ ছিলেন, তার মৃত্যুতে আমরা আমাদের একজন সহপাঠী শুভাকাঙ্ক্ষী হারালাম, আমরা তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ তায়ালা যেনো তাহাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আমিন।
৫০ বছর বয়সে তিনি পরকালে পাড়ি জমালেন, মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দাফন সম্পন্ন, ঐ দিন রাত ১১ টায় গ্রামের মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025