নিজস্ব প্রতিবেদকঃ
বিলেতের মাটিতে একঝাকঁ ক্রীড়া সংগঠকদের মাধ্যমিক প্রতিষ্ঠিত হওয়া বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের কার্যকরী কমিটির জরুরী সভা গত সোমবার (২৪ নভেম্বর) কভেন্ট্রি সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শফিউর রহমান খান জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেলের পরিচালনায়, উক্ত সভায় সবার আলোচনার ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। খুব দ্রুত সামাজিক মাধ্যমে তা আনুষ্টানিকভাবে প্রকাশ করা হবে। এছাড়াও অর্থবছরের বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের জন্য বড় আকারের বাজেট তৈরির পরিকল্পনাও মোটামুটি সম্পন্ন। আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ-সভাপতি রাজু মিয়া, অর্থ সম্পাদক আবু মনসুর, সহ-অর্থ শামীম নূর, ক্রিকেট-অর্ডিনেটর পারভেজ হাসান, ব্যাডমিন্টন-কো-অর্ডিনেটর মুমিন রহমান, সম্মানিত সদস্য গিয়াস উদ্দিন সেবুল, ক্রীড়া ধারাভাষ্যকার দিলশাদ আহমদ।
সংগঠনের দায়িত্বশীলরা বক্তব্যে বলেন, সবার দোয়া ভালোবাসা ও সহযোগিতায় আমরা বিশ্বনাথের স্পোর্টসকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই৷ অনেকেই ব্যক্তিগত ব্যস্হতায় আজকের মিটিংয়ে উপস্হিত হতে পারেন নি, ইনশা আল্লাহ আগামী সভায় সবার উপস্থিতি থাকবে নিশ্চয়।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025