নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৩ রা ডিসেম্বর বুধবার বাদ এশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড প্রয়াগ মহল গ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে সৎ পুর টাইটেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সফিকুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মোঃ ফারুক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার, দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান (সৈয়দ) সহ-সভাপতি জমির উদ্দিন সহ এলাকার যুবক ও গণ্যমান্য মুরুব্বিয়ান বৃন্দ।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025