নিজস্ব প্রতিবেদকঃ
মানুষ মানুষের জন্য' জীবন জীবনের জন্য' এই মূলমন্ত্র কে ধারণ করে সমাজের নিম্ন আয়ের মানুষের সমস্যায় এগিয়ে এসে তাদের পাশে দাড়াচ্ছেন প্রবাসী নজরুল ইসলাম।
তিনি প্রায় বছর দেড়েক আগে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান, বর্তমানে কানাডা অবস্থান করছেন,দেশে থাকাকালীন অবস্থায় ও নিরবে নিভৃতে মানুষের পাশে ছিলেন।
ইতিমধ্যে প্রবাস থেকে ও অনেকের ঘর মেরামত বিভিন্ন দুর্যোগে আর্থিক ও খাদ্য সহায়তা করে যাচ্ছেন, এর অংশ হিসেবে সদর উপজেলার কান্দি ইউপির মিরপুরে দীর্ঘদিন থেকে টিউবওয়েলের অভাবে মানুষের বাড়ি থেকে খাবারের পানি সংগ্রহ করে দিনাতিপাত করছিলেন মোঃ গেদু মিয়া, তিনির স্ত্রী বলেন বাচ্ছাদের দৈনন্দিন ব্যাবহার্য পানির অভাবে অনেক কষ্টে দিন কাটাচ্ছি, অনেকের কাছেে বলেও কোনো সুরাহা হচ্ছিলনা, অবশেষে প্রবাসী নজরুল ইসলামের পরিবারের সাথে যোগাযোগ করি, খবর পেয়ে তিনি আমার টিউবওয়েল পানির ব্যাবস্থা করে দেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও দোয়া করি আল্লাহ তায়ালা যেনো তিনিকে সুস্থ ও ভাল রাখেন।
ঃকাজটি তদারকি করেন ব্যাবসায়ী মোঃ মইন উদ্দিন।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025