নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের (খাজাঞ্চী) প্রতিষ্ঠাতা পীর মোঃ লিয়াকত হোসাইনের ৫ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৮ ই ডিসেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের হলরুমে স্কুলের প্রধান শিক্ষক বাবু তুলশী কুমার সাহার সভাপতিত্বে ও পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক আবুল বশর মোঃ ফারুক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পীর মোঃ লিয়াকত হোসাইনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন তিনির আপন ভাতিজা স্কুলের প্রাক্তন ছাত্র জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা.মোস্তাক আহমদ রুহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ১ম ব্যাচের ছাত্র গত ৪০ বছর পূর্তি উদযাপন পরিষদের আহবায়ক দঃ সুরমা সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ মকব্বির আলী।
স্কুলের সাবেক সহকারী শিক্ষক প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ইকবাল বিএসসি।
আহবায়ক কমিটির সদস্য সালিশ ব্যাক্তিত্ব আপ্তাব আলী, সাবেক ছাত্র সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফা।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের ছাত্র আরাফাত চৌধুরী, হামদ পরিবেশনে ইমা বেগম ও নাতে রাসুল (সাঃ) শ্যমলী বেগম, স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোছাঃ রোশনা বেগম, রাসেন্দ্র চন্দ্র তালুকদার, মোঃ আব্দুল হাই, রনজিত দেবনাথ, মুহাম্মদ নুরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ফরিদ আহম্মেদ, মোঃ মাসুদ রানা।
অফিস সহকারী মনিরুল হোক।
স্কুলের ষ্টাফ, মোঃ জয়নাল হোসেন, মোঃ আব্দুল কুদ্দুছ, রাব্বি মাহমুদ, মোঃ কাছা মিয়া, মোছাঃ রাহিমা খাতুন, প্রমুখ।
মরহুম পীর মোঃ লিয়াকত হোসাইনের আত্বার মাগফেরাত কামনায় মিলাদ দোয়া ও কবর জিয়ারত পরিচালনা করেন স্কুল মসজিদের ইমাম ক্বারি আমিনুল ইসলাম।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025