সিলেট থেকে....আক্তার হোসেন
বিদেশের মাটিতে জাতীয়তাবাদের চেতনাকে বেগবান করতে এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় জার্মানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাগরিবের নামাজের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জার্মানি শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাসাস জার্মানির আহ্বায়ক পদপ্রার্থী শামসুদ্দৌহা ফেরদৌস এবং সদস্য সচিব পদপ্রার্থী শাওন আহমেদ-এর সার্বিক তত্ত্বাবধানে এই মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জার্মান বিএনপির সাবেক সভাপতি জনাব আকুল মিয়া। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাক মান্নান। যুবদল নেতা আনহার মিয়া। এছাড়াও বার্লিন মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সাহেব। মোনাজাতে বিশেষ কয়েকটি বিষয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়
অনুষ্টানে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় দোয়া করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা। দেশনায়ক তারেক রহমানের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন। সম্প্রতি গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির দ্রুত রোগমুক্তি।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে জাতীয়তাবাদী শক্তির ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়৷
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025