নিজস্ব প্রতিবেদকঃ
১৬ মার্চ ২০২৬ বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রয়াগমহল গ্রামে সিডস অফ সাদাকাহর উদ্যোগে গভীর নলকূপ স্হাপন করা হয়েছে।
এতে সুবিধা বঞ্চিত প্রায় ৩০টি নিম্ন আয়ের পরিবারের বিশুদ্ধ খাবার পানির সমস্যার সমধান হলো।
গভীর নলকুপ স্থাপন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সাদী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমেদ সমাজ সেবী আলাউদ্দিন আলাই, নুরুল ইসলাম, আব্দুল হান্নান, জমির আলী সহ উপকারভোগী পরিবারের সদস্য, প্রমুখ।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025