নিজস্ব প্রতিবেদকঃ
সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউ,কের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদের পক্ষ থেকে খাজাঞ্চী ইউনিয়ন সহ বিশ্বনাথ উপজেলাবাসীর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়ন সহ বিশ্বনাথ উপজেলার দেশে ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংঘঠনের পক্ষ থেকে চেয়ারম্যান সেলিম আহমদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। খাজাঞ্চী ইউনিয়ন সহ বিশ্বনাথের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে আমি খাজাঞ্চী ইউনিয়ন সহ বিশ্বনাথ উপজেলার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।”
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “ঈদ মোবারক, আমাদের খাজাঞ্চিী ইউনিয়ন সহ বিশ্বনাথ হোক সম্প্রীতির বিশ্বনাথ।”
শুভেচ্ছান্তে-----সেলিম আহমদ চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউ,কে।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025