নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলার বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলা সহ দেশে ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। বিশ্বনাথের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে আমি বিশ্বনাথ উপজেলার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য, আমি বিশ্বনাথ উপজেলা কে একটি শান্তি উন্নয়ন সমৃদ্ধ জনপদে রুপান্তর করতে আজীবন কাজ করে যাবো। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং মিলেমিশে একটি সুন্দর বিশ্বনাথ উপজেলা গড়ে তুলি।”
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, 'ঈদ মোবারক' আমাদের বিশ্বনাথ হোক শান্তি সমৃদ্ধি সম্প্রীতির জনপদ।
শুভেচ্ছান্তে——মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বনাথ উপজেলা।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025