নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী আমির আলী অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ই'ন্তে'কাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ই:ন্তে'কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এক যৌথ শোকবার্তায় গভীর শো'ক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আমির আলী ছিলেন একজন সৎ, আমানতদার, নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও দ্বীনি মূল্যবোধ, সমাজসেবা এবং মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর চরিত্র, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করেন, যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের এ শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করেন। আমীন।
উল্লেখ্য, মরহুম আমির আলী মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025