খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার থেকে.....
২৮ আগস্ট ২০২৬, (শুক্রবার) ১০:৩০ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে "শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম" উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
সভাপতি ড. অ্যাড. আবু তাহের-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সেফুল, ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ-এর সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার, সাংবাদিক জোসেফ আলী, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, উপদেষ্টা মোশতাক আহমদ মম, চৌধুরী মেরাজ আলী, সৈয়দ শাহিন মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে এসএসসি ও দাখিল উত্তীর্ণ ৪০জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025