প্রেস বিজ্ঞপ্তিঃ
'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' সিলেটের বিশ্বনাথের তরুণ সাংবাদিক নবীন সুহেলের পিতা ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জনাব, সোনাহর আলী ইন্তেকালে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক প্রকাশ।
তিনি ২ রা সেপ্টেম্বর ২০২৬ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সোনাহর আলীর নামাজে জানাজা একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে মুরার বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা।
এক যৌথ শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, আব্দুল মুকসিত আখতার ও আব্দুর রহিম মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুম সোনাহর আলীর জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁর যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এ শোক ধৈর্য, সবর ও দৃঢ় ঈমানের সঙ্গে বহন করার তাওফিক দান করেন। আমীন।
তারা আরও বলেন, মরহুম সোনাহর আলী ছিলেন এলাকার একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম সোনাহর আলী দেশে-বিদেশে অবস্থানরত সন্তান-সন্ততি, অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025