নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘একটি জাতি তখনই ধ্বংস হয়, যখন তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়। আমরা বিগত ১৭ বছর দেখেছি সেই শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিত ভাবে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মব সৃষ্টির মাধ্যমে অটোপাশের সংস্কৃতি চালু করা হয়েছিল। শিক্ষার্থীরাও অভ্যস্থ হয়ে গিয়েছিলো, যে আমাদের পরীক্ষা দিতে হবেনা, রাস্তায় গিয়ে দাঁড়ালেই অটোপাশ। এ নাজুক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান নানামুখি উদ্যোগ গ্রহণ নিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে যুগোপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ’
তাহসিনা রুশদীর বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বিজ্ঞানভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে একটি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়। একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে নিজ এলাকায় থেকে উচ্চশিক্ষার সুযোগ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখা উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন অত্র স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান বরাদ্দ হয়েছে, যা টেন্ডার প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসি কুমার সাহা’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বশর মো: ফারুক’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুল হক, ছহিফাগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রউফ, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক মেম্বার সাজ্জাদুর রহমান, সাবেক শিক্ষার্থী সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ মকব্বির আলী, সাবেক শিক্ষার্থী কয়েস আহমদ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় ও কলেজ গর্ভণিং বডির আহবায়ক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তাক আহমদ রুহেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, খাজাঞ্চীে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শুভা আক্তার আঙ্গুরা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার, সাবেক মেম্বার গৌছ আহমদ বাবুল, মুরব্বি আব্দুন নুর, রইছ আলী, ছাত্রনেতা কয়েস আহমদ সবুজ, সাবেক শিক্ষার্থী, ফরিদ আহমদ, শাবানা বেগম, জমির উদ্দিন, জাকির আহমদ, মহিন আহমদ, শাহজাহান সজিব, সালমান আহমদ, রেদোয়ান আহমদ, হেলাল আহমদ, প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তারেক আহমদ। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মুনতাহা জান্নাত ফাহমিদা। নাতে রাসুল পরিবেশন করেন শিক্ষার্থী মারুফা বেগম।
এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষাথী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে স্কুল এ কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন করেন এমপি তাহসিনা রুশদির লুনা।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025