নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ৪ অক্টোবর, রবিবার বাদ মাগরিব আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম, বিশ্বনাথ, সিলেট-এর কার্যালয়ে উপদেষ্টা কমিটি, ম্যানেজমেন্ট কমিটি, নির্বাহী কমিটি ও সংগীত পরিচালনা কমিটির সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরিচালক এম. মুখতার হোসাইনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক জামাল আহমদের উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক বিষয়ক পরিচালক জুবায়ের তাশরীফ।
সভায় বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট কমিটির সদস্য রিপন তানভীর, আলী হুসেন ও মাওলানা ফারহান হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য নজির আহমদ ও মো. নুরুল ইসলাম; ম্যানেজমেন্ট কমিটির সদস্য আব্দুস সামাদ, রায়হান তালুকদার ও শুভাকাঙ্ক্ষী শেখ নাহিদ ও আব্দুল খালিক। এছাড়াও উপস্থিত ছিলেন মোরারবাজার ছোবহানিয়া মাদরাসার ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোঃ অর্থ পরিচালক ইসমাইল হোসাইন, উপস্থাপনা ও আবৃত্তি পরিচালক তানভীর আহমদ, সংগীত পরিচালক আশরাফুল্লাহ, শিল্পী আবির আহমদ, ক্ষুদে শিক্ষার্থী মিজান আহমদ ও আলী হুসেন বুলবুল।
সভায় পরিচালক এম. মুখতার হোসাইন সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সকলের পরামর্শ, সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে আগামী দিনে আলোকিত সুরের আয়োজনে নতুন কিছু চমক ও ব্যতিক্রমী উদ্যোগ উপহার দেওয়া সম্ভব হবে।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আলোকিত সুরের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদ। তিনি সংগঠনের সকল দায়িত্বশীলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার পরামর্শ ও দিকনির্দেশনায় ২০২৫ ও ২০২৬ সালে আলোকিত সুরের উদ্যোগে সুন্দরভাবে তিলাওয়াত ও নাশিদ মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকলে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি, শুক্রবার, বিশ্বনাথ প্রবাসী চত্বরে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের ৩য় বার্ষিক তিলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদ, উপদেষ্টা কমিটি, ম্যানেজমেন্ট কমিটি ও সংগীত পরিচালনা কমিটির সমন্বয়ে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুন্দরভাবে এগিয়ে নিতে উপস্থিত সকলের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করা হয়।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025