নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের দ্বিবার্ষিক নির্বাচনে ইসি মেম্বার পদপ্রার্থী রুহেল মিয়ার কৃতজ্ঞতা প্রকাশ।
প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন।
---আসসালামু আলাইকুম, সম্মানিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টীবৃন্দ, আমি মো. রুহেল মিয়া । বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এবারের নির্বাচনে আমি ইসি মেম্বার পদে অংশগ্রহণ করেছিলাম। কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও আমি সন্তুষ্ট, কারণ আমি বিশ্বাস করি, সবকিছুই মহান আল্লাহর ইচ্ছায় হয়। নিশ্চয়ই তাঁর প্রতিটি সিদ্ধান্তে কল্যাণ নিহিত রয়েছে।
যাঁরা আমাকে মূল্যবান ভোট দিয়েছেন, পাশে থেকেছেন, প্রচারণায় সহযোগিতা করেছেন এবং দোয়া করেছেন, তাঁদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। নির্বাচনে জয়ী হতে না পারলেও আপনাদের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
যাঁরা অন্য প্রার্থীকে সমর্থন করেছেন, তাঁদের সিদ্ধান্তকেও আমি আন্তরিকভাবে সম্মান করি।
নবনির্বাচিত কমিটির সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। মহান আল্লাহ তাঁদের ঐক্য, সততা ও নিষ্ঠার সঙ্গে ট্রাস্টের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
ইনশাআল্লাহ, বিশ্বনাথের শিক্ষার উন্নয়ন এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আমার সবসময় অব্যাহত থাকবে।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের অনুপ্রেরণা। সবাই আমার জন্য দোয়া করবেন।
মোঃ রুহেল মিয়া,ট্রাষ্টী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ,কে।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025