নিজস্ব প্রতিবেদকঃ
সন্ত্রাসী হামলায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
গতকাল ১০ নভেম্বর জামেয়া মাদা নিয়া বিশ্বনাথের বার্ষিক ওয়াজ মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি ক্বারি উবায়দুর রহমান সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—এ খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সাবেক নায়েবে আমীর ও সিলেট অঞ্চল টিমের অন্যতম সদস্য অধ্যাপক আব্দুল হান্নান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
নেতৃবৃন্দ আহত ক্বারি উবায়দুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।
একই সঙ্গে এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025