এইতো ৮০/৯০ দশকে আকদ (কাবিন বা আনুষ্ঠানিক ও মূল বিয়ে বা ওয়ালিমা হতো ভিন্ন সময়ে। কয়েকদিন বা সপ্তাহ ব্যবধানে আকদ শেষে ধুমধাম করে বরপক্ষ কনেকে নিয়ে বাড়ীতে আসত। এখন আর তা হয়না।
পান বিয়ে বাড়িতে পান সাজানো ও পান নিয়ে মুরুব্বিদের নানামুখী তর্কে বিয়ে ভাঙার উপক্রম পর্যন্ত হতো। পান-সুপারি ছিল কনেপক্ষের আতিথেয়তার অন্যতম প্রধান অঙ্গ।
আর বিয়ে মানেই ছিল অন্দরমহলে নারীদের পরিবেশিত ঐতিহ্যবাহী সিলেটি গীত ও ধামাইল নাচ। ঢোল, মন্দিরা ও শীতলপাটিতে বসে গোল হয়ে ঘুরে ঘুরে নারীরা গেতেন, লেম্বুর তলে সিপাই ধুলা আমরার সাজইন গো লেম্বু তুলিওনা, কে দিলো পিরিতের বেড়া লেচুর ও বাগানে, ‘কমলা সুন্দরী গো’, ‘আমের তলে ঝুম্মুর ঝাম্মুর’ বা বিভিন্ন কৃষ্ণলীলা ও পারিবারিক গল্পের গীত। এতে পুরুষদের প্রবেশাধিকার থাকত না।
গেট ধরা বা টাকা আদায় বরপক্ষ যখন কনের বাড়ির গেটে আসত, তখন শ্যালক-শ্যালিকাদের নেতৃত্বে চলত জমজমাট টাকা আদায়ের প্রতিযোগিতা।
লটারির মাধ্যমে ৫ হাজর ১০ হাজার বিশ হাজার টাকা টিকিটের দ্বারা টাকা পরিশোধ করা হতো, একাজে বরের দুলাভাই, চাচাত, মামাত, ফুপাত ভাই সহ বরের বন্ধ বান্ধবরা ও এ আনন্দে অংশ নিতেন, আবার অনেকে সমঝোতার মাধ্যমে কানাকানি করে সমঝোতা করতেন, এমন ও হতো টাকা আদায়ের পাশাপাশি পুরোন স্লোক কৌতুকের দ্বারা ও বরপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা হতো কনে পক্ষ দ্বারা, কি সুন্দর হাসিখুশির আয়োজন ছিলো তখন, আজ তা কেবলই সৃতি।
বিয়ের খাবারে থাকত পাতে বা থালায় করে মুরগ ভুনা, ঐতিহ্যবাহী দেশি খাবার, খুরমা, রোস্ট, ফিরনি হাতে বানানো দই, চমৎকার ছিলো কনে পক্ষের মেয়রা যখন বিয়ের দিন দল থালা নিয়ে বরের খাবারে টেবিলের দিকে এগিয়ে যেতেন তখন ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দের জোয়ার চুখে পড়ার মতো ছিলো।
কনেকে বাড়ীতে নিয়ে এসে বিকালে যখন বাজার থেকে দুলাভাইকে সাথে নিয়ে বরের মাছ নিয়ে আসার বিশেষ আনন্দ মাছ বাজার ও মাছ কাটা নিয়ে কতো হাসাহাসি রঙ্গীন সময় গুলো ছিলো চোখে পড়ার মতো।
একালের বিয়ে (বর্তমান রূপ) একীভূত অনুষ্ঠান: এখন আর আকদ আর বিয়ে আলাদা করে করতে দেখা যায় না বললেই চলে; বেশিরভাগ ক্ষেত্রেই একই দিনে আকদ ও মূল বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়, যা খরচ ও ঝক্কি কিছুটা কমিয়েছে,
আগেকার বাড়ীর উঠান বা প্যান্ডেলের চেয়ে বর্অতমানে অভিজাত কনভেনশন সেন্টার কিংবা হোটেলে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে ও ওয়ালিমা অনুষ্ঠিত হয়। থালার বদলে বুফে বা আধুনিক ক্যাটারিংয়ের প্রচলন হয়েছে।
ধামাইল গান এখনো জনপ্রিয় হলেও এতে আধুনিক বাদ্যযন্ত্র, রিমিক্স কিংবা ডিজে যুক্ত হয়েছে। এছাড়া এখন শুধু নারীদের মাঝে সীমাবদ্ধ না থেকে পুরুষরাও ধামাইল গানে অংশ নেন।
প্রফেশনাল প্রি-ওয়েডিং শুট, ড্রোন শ্যুট, সিনেমাটিক ভিডিওগ্রাফি এবং ফেসবুক-ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দূরদূরান্তের আত্মীয়রা (বিশেষ করে প্রবাসীরা) ভার্চুয়ালি বিয়ে উপভোগ করেন।
আপনি কি নির্দিষ্ট কোনো এলাকার জনিয়ে পুরোনো সৃতি শেয়ার করুন কমেন্টের মাধ্যমে আজ এপর্যন্ত। শুভ বিবাহ সবাই ভালো থাকুন।
প্রধান উপদেষ্টা, আখলাকুর রহমান পান্না
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2025