February 24, 2026, 9:49 pm
Headline :
জনগণ যেনো কোনো হ’য়’রা’নির শি’কার না হয়, তাদের কে আপনারা হাইকোর্ট দেখাবেন না, বিশ্বনাথে—–তাহসিনা রুশদীর লুনা এমপি বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ বিশ্বনাথ,র লামাকাজি ইউনিয়ন জামায়াতের আয়োজনে পবিত্র ‘রামাদ্বানের তাৎপর্য’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ,র লামাকাজিতে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের ব্যাবস্থাপনায় আলহাজ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে ‘শ’হী’দ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমির পক্ষ থেকে বিভাগের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় মকব্বির আলী কে সংবর্ধনা সোহেল আহমদ চৌধুরীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের শো’ক প্রকাশ সোহেল আহমদ চৌধুরীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর শোক বার্তা একটি চ’ক্র নির্বাচনকে নিয়ে গো’পনে অনেক ষ’ড়’য’ন্ত্র করে যাচ্ছে, বিশ্বনাথে তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথে আল মাদ্রাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ
Notice :

জনগণ যেনো কোনো হ’য়’রা’নির শি’কার না হয়, তাদের কে আপনারা হাইকোর্ট দেখাবেন না, বিশ্বনাথে—–তাহসিনা রুশদীর লুনা এমপি

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ (বিশ্বনাথ-ওসামানীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ জনগণের করের অর্থ দিয়ে পরিচালিত হয়, তাই এর প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্র ও জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। শতভাগ বাস্তবায়নই হবে আমাদের লক্ষ্য, কাজে গাফিলতি বা দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যার হক তাকে তার প্রাপ্য সম্মানের সাথে বুঝিয়ে দিতে হবে। উন্নয়নমূলক কাজের বরাদ্দের শতভাগ বাস্তবায়ন করা হবে, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না। বিএনপি সরকার দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এ রয়েছে। কেউ দুর্নীতি করলে কোনো ছাড় নেই এবং উপজেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন সেবা নিতে আসা সাধারণ জনগণকে আপনারা অযথা অজুহাত হয়রানিতে ফেলবেন না, ডিসি অফিস বা হাইকোর্ট দেখাবেন না, ডিসি অফিস বা হাইকোর্টের কাজ আপনাদের তাদের না নির্বিঘ্নে তারা যেনো আপনাদের কাছ থেকে সেবা পায়।
তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্ধারিত সরকারি সহায়তা যেন কোনোভাবেই প্রভাবশালী বা অসাধু মহলের হাতে চলে না যায়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির বণ্টন নিয়ে যে অভিযোগ ও অনিয়মের কথা শোনা যায়, তা বন্ধে কঠোর নজরদারি জোরদার করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্যে রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় সভায় উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক নেতারা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহন, সড়কের জানজট নিরসনে পদক্ষেপ নেয়া ও সড়কে নিরাপত্তা বজায় রাখা, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ,পুলিশের গোয়েন্দ নজরদারি বৃদ্ধি করা, অপপ্রচার থেকে বিরত থাকাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভার আগে নব-নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনের নেতৃবৃন্দ। এরপর এমপি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিষদ মাঠে বৃক্ষরোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories