November 6, 2026, 4:59 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

তবল পুর শাখার ইটস (IHF) হিউম্যানিটি ফাউন্ডেশন যাকাত ক্যাম্পেইন খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি বছরের ন্যায় এ বছরও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন যাকাত ক্যাম্পেইনের আয়োজন করেছে। উক্ত ক্যাম্পেইনটি পুরো রমজান মাসব্যাপী চলেছে তারি ধারাবাহিকতায় আজ ২৪শে মার্চ সোমবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তবল পুর আই এইচ এফ স্কুল প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মধ্যে ১৭০ টি খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়, যার মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৪ কেজি আলো, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ও ১ কেজি লবণ।

উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে আগত (IHF) সিনিয়র অফিসার মোঃ সাহারুল ইসলাম (যোগাযোগ) খাদ্য সামগ্রী বিতরণে অংশ গ্রহণ করেন।
এবং সার্বিক বিষয়টি পরিচালনা করেন স্কুলের ভুমি দাতা ও প্রতিষ্ঠাতা মোঃ রইছ আলী।

উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বি ও অবিভাবক অভিবাবক : রহিম আলী,ইছবর আলি, আব্দুন নূর, আব্দুল বাসার, আফরুজ আলী, মৌরস, বাবুল মিয়া, সাদ্দেক আলী, মোঃলাল মিয়া, আশিক আলী, রুনা বেগম, লায়লা বেগম, সুনারা বেগম, নাজমা বেগম, সাহেদা বেগম, এবং IHF স্কুলের শিক্ষক শিক্ষিকা আইএইচএফ স্কুল,তবলপুর শাখাঃ, রুমন আহমদ, মঈনুল খাঁন,ইমন আহমদ, কামরুজ্জামান, আমিনা জাহান, রুনা আক্তার লিলি।

প্রসংগত আইএইচএফ এর যাকাত ক্যাম্পেইনটি ৩ ভাগে ভাগ করে পরিচালিত হয়েছে। শিক্ষার জন্য যাকাত, জীবিকা নির্ভরশীলতার জন্য যাকাত এবং হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে রমজান মাসে খাদ্য বিতরণ কর্মসূচি।
আইএইচএফ সম্পর্কে
ইট্স হিউম্যানিটি ফাউন্ডেশন একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে সারা বাংলাদেশে আইএইচএফ এর ১২টি স্কুল রয়েছে, যার মধ্যে রয়েছে ‘লার্নিং ডিসএবল’ শিশুদের জন্য একটি বিশেষ স্কুল এবং পথশিশুদের জন্য একটি ডিজিটাল মোবাইল স্কুল। বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য শিক্ষাকে সহজলভ্য করার লক্ষ্যে আইএইচএফ শুধু শহর বা গ্রামেই নয়, রংপুরের কোলকোন্দ চর এলাকা এবং উখিয়ার দূর্গম পাহাড়ি এলাকাতেও স্কুল পরিচালনা করছে, যেখানে শিশুদের জন্য আশেপাশে আর কোনো স্কুল নেই।২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে আইএইচএফ বাংলাদেশে প্রায় দুই হাজার পাচশত জনেরও বেশি শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories