নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে-এর নবনির্বাচিত কমিটির সকল সদস্য বৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নজর ও ফুটবল কো-অর্ডিনেটর মোহাম্মদ কামাল উদ্দিন।
তারা প্রতিবেদকের কাছে পাঠানো স্ব স্ব বার্তায় বলেন, আপনাদের এই বিজয় আপনাদের প্রতি সদস্যদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। ঐক্য, আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ট্রাস্টের শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের কমিউনিটির কল্যাণে কাজ করার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।
একই সঙ্গে নির্বাচনে বিজয়ী হতে পারেননি—এমন সকল প্রার্থীর প্রতিও রইল আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। আপনাদের অংশগ্রহণ, প্রচেষ্টা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতা নিঃসন্দেহে প্রশংসনীয়। নির্বাচনে বিজয়ী হওয়া বা না হওয়া দিয়ে কারও অবদান কিংবা যোগ্যতা নির্ধারিত হয় না। সমাজের কল্যাণে সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
মহান আল্লাহ নবনির্বাচিত কমিটিকে প্রজ্ঞা, ধৈর্য ও সফলতা দান করুন। আমাদের সবার মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও দলগত কাজের মনোভাব আরও সুদৃঢ় করুন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।
শুভেচ্ছান্তে- নজরুল ইসলাম নজর ভাইস চেয়ারম্যান বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে
ও মুহাম্মদ কামাল উদ্দিন ট্রাস্টি (৪০১)
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে, ফুটবল কো-অডিনেটর বিশ্বনাথ স্পোর্টস অগানাইজেশন।