নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১৮ ই অক্টোবর রবিবার প্রবাসের মাঠিতে গড়েউঠা বিশ্বনাথবাসীর গর্বের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের দ্বী বার্ষিক নির্বাচনে সম্মানিত ট্রাষ্টি বৃন্দের প্রতি গুলজার-কুদ্দুস-মনির প্যানেল থেকে এক্সিকিউটিভ (ইসি) মেম্বার পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম আবেদন।
আসসালামু আলাইকুম।
আমি শাহ তাজুল ইসলাম, আমার গ্রামের বাড়ি মিয়াজানের গাও, ৫নং দৌলতপুর ইউনিয়ন, বর্তমানে বিশ্বনাথ পৌরসভা।
আগামী ১৮ ই অক্টোবর রবিবার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে আমি গুলজার–কুদ্দুস–মুনির প্যানেল থেকে ইসি মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি।
বর্তমান সময়োপযোগী বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় পিছিয়ে থাকা আমাদের বিশ্বনাথের দেশ প্রবাসে অসংখ্য মেধাবী বর্তমান প্রজন্ম এবং বেড়ে উঠা আগামী প্রজন্মের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে প্রবাসে মর্যাদার প্রতিক আমাদের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের একজন ট্রাস্টি হতে পেরে আমি গর্বিত, তাই আসন্ন নির্বাচনে আমি এক্সিকিউটিভ (ইসি) মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি
সম্মানিত ট্রাষ্টিবৃন্দ দেশ প্রবাস জীবনে আপনাদের সাথে থেকে অসংখ্য সামাজিক সংঘঠনে কাজ করার সৌভাগ্য হয়েছে, আশা করি যদি আপনাদের মুল্যবান ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করেন তাহলে নির্বাচিত প্রতিনিধিদের সাথে থেকে বাস্তব ভিত্তিক পরিকল্পনা ও সৃজনশীল চিন্তা ভাবনা কাজে লাগিয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টকে আরো গতিশীল কার্যকর ভুমিকা পালনে আমার সর্বোচ্চ মেধা মনন দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন (ভোট) আমার একান্ত কাম্য।
ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন পেলে ঐক্য, স্বচ্ছতা ও নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করে ট্রাস্টকে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
—–শাহ তাজুল ইসলাম ট্রাস্টি ও ইসি মেম্বার পদপ্রার্থী বি প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকে।