November 22, 2026, 2:04 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমপি লুনা। এ-সংবর্ধনা-সম্মান আমার একার নয় সমস্ত প্রবাসীদের-গুলজার খাঁন ‘সিলেট বিভাগের চার জেলায় ইউনিয়ন নির্বাচন’ কোন ধাপে-কোন উপজেলায় কখন? খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের পক্ষ থেকে আব্দুল বাছিত রফি কে সুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত বিশ্বনাথ,র খাজাঞ্চীতে এক অ’স’হা’য় বৃদ্ধার নতুন ঘরের স্বপ্ন পুরন করলো-প্রবাসী কল্যান গ্রুপ শাহ শাহেবের গাঁও (কান্দিগাঁও) দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত। পুনরায়-বিশ্বনাথ উপজেলায় নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক আমীর নির্বাচিত। বিয়ে সাদি আমার স্বপ্ন গ্রীণ ও ক্লিন ‘রামপাশা ইউনিয়ন’ আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই—-মাহতাব উদ্দিন গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ
Notice :

জাতীর সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যু’দ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক—শিহাব বিন আমিন

নিজস্ব প্রতিবেদকঃ

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

৫ অক্টোবর খাজাঞ্চী ইউনিয়নের তবল মাঝপাড়া নতুন মসজিদ ময়দানে বিশ্বনাথ উপজেলা প্রশানের পক্ষ থেকে নবাগত এসিল্যান্ড শিহাব বিন আমিনের নেতৃত্বে একটি চৌকস দল রাষ্ট্রী সম্মাননা গার্ড অফ অনার প্রদান করেন।
এসময় নবাগত এসিল্যান্ড বলেন জাতীর বীর মুক্তিযোদ্ধা সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।
তাদের কল্যাণে আজ আমরা মুক্ত ভাবে চিন্তা ভাবনায় জীবন যাপন করতে পারছি, তাদের এ ঋণ কোনোদিন শুধ হবার নয়, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান চিরদিন অক্ষুন্ন থাকবে।
বীরমুক্তিযোদ্ধা আলকাছ আলীর আত্বার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন আমরা আপনাদের কে কিছু দিতে পারিনি, তবে জীবন বাজী রেখে একটি লাল সবুজের পতাকা দিতে পেরেছি, আমার ভাই সহপাঠী আলকাছ আলীর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তায়ালা যেনো তাকে জান্নাতবাসী করেন।

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী, খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা, মুরব্বি সফিক মিয়া, রইছ আলী, জমির আলী, সমাজসেবক আব্দুর রব সরকার, সহ গ্রাম ও এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান ও যুব সমাজ।

বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী ৭৬ বছর বয়সে মৃত্যু বরণ করেন, তার জন্ম পহেলা জানুয়ারি ১৯৫০ সালে জন্ম গ্রহণ করেন তার পিতার নাম সফর আলী, ম মৃত্যু কালে তিনি স্ত্রী সহ দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার ইমামতি করেন তবল পুর পুরান জামে মসজিদের ইমাম মাওঃ তাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories