November 21, 2026, 8:42 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমপি লুনা। এ-সংবর্ধনা-সম্মান আমার একার নয় সমস্ত প্রবাসীদের-গুলজার খাঁন ‘সিলেট বিভাগের চার জেলায় ইউনিয়ন নির্বাচন’ কোন ধাপে-কোন উপজেলায় কখন? খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের পক্ষ থেকে আব্দুল বাছিত রফি কে সুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত বিশ্বনাথ,র খাজাঞ্চীতে এক অ’স’হা’য় বৃদ্ধার নতুন ঘরের স্বপ্ন পুরন করলো-প্রবাসী কল্যান গ্রুপ শাহ শাহেবের গাঁও (কান্দিগাঁও) দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত। পুনরায়-বিশ্বনাথ উপজেলায় নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক আমীর নির্বাচিত। বিয়ে সাদি আমার স্বপ্ন গ্রীণ ও ক্লিন ‘রামপাশা ইউনিয়ন’ আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই—-মাহতাব উদ্দিন গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ
Notice :

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমপি লুনা। এ-সংবর্ধনা-সম্মান আমার একার নয় সমস্ত প্রবাসীদের-গুলজার খাঁন

নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউ,কের নবনির্বাচিত সভাপতি গুলজার খাঁন বিশ্বনাথ বাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান।

প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী গুলজার খানকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুলজার খানের মতো নিবেদিতপ্রাণ সমাজসেবীদের সম্মানিত করা শুধু একজন ব্যক্তির সম্মান নয়, বরং সমাজের ভালো কাজের স্বীকৃতি ও অন্যদের মানবকল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা। তিনি বলেন, প্রবাসীদের সম্মান জানানোর এ মহতি উদ্যোগ বিশ্বনাথের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত সভাপতি গুলজার খান বিশ্বনাথবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজকের এই নাগরিক সংবর্ধনা আমার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি মুহূর্ত। এই সম্মান আমার একার নয়; এটি বিশ্বনাথের সর্বস্তরের মানুষের ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় জন্মভূমি বিশ্বনাথের মানুষের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা ও মানবকল্যাণে কাজ করার যে দায়িত্ব ও সুযোগ পেয়েছি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্ঠা করবো।’
সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং বিএনপি নেতা সুরমান খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সদস্য গৌছ আলী, বিশ্বনাথ সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য গৌছ আলী মুমিন খান মুন্না, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রেন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামসুল ইসলাম, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা উলামা দল নেতা মাওলানা মাহমুদুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আব্দর রব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রভেল, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান রিপন, খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, রামপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খছরু, খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম কয়েছ মিয়া, আব্দুর রব সরকার।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া আরও ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানায় জাসাস উপজেলা শাখা ও জিয়া মঞ্চের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories