নিজস্ব প্রতিবেদকঃ
আমি স্বপ্ন দেখি একটি গোছানো গ্রীণ ও ক্লিন রামপাশা ইউনিয়নের, আপনাদের সাথে নিয়ে তার বাস্তবায়ন করতে চাই, চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন।
১৩ নভেম্বর শুক্রবার বাদ এশা রামপাশা ইউনিয়নের বৃহৎ ঐতিহ্যবাহী আমতৈল বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন সমর্থনে সাবেক মোতাওয়াল্লী বিশিষ্ট মুরব্বি রইছ উদ্দিনের সভাপতিত্বে ও নিয়াজুল হকের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন বলেন-আমি একটি স্বপ্ন দেখি আমার রামপাশা ইউনিয়ন কে গ্রীণ ও ক্লিন ইউনিয়নে রুপান্তরিত করা, শুধু তাই নয় ঘুষ দুর্নীতি মাদক দখলদার মুক্ত একটি ইউনিয়ন গড়া। আমি উপজেলার বৃহৎ গ্রাম আমার জন্মস্থান আমতৈল গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সবসময় সোচ্চার ছিলাম আগামীতে থাকবো, শিক্ষার মানোন্নয়ন রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাথে থেকে কাজ করছি, ইনশাআল্লাহ অচিরেই সেই সুফল ইউনিয়ন বাসী দেখতে পাবেন।
এ-সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি মোঃ বোরহান উদ্দিন, সিরাজুল ইসলাম, আনা মিয়া।
আরো উপস্থিত ছিলেন খলিলুর রহমান, কবির আহমদ, মোঃ রবি মিয়া, সায়েক মিয়া, ফজুল হক, আঙ্গুর মিয়া, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, কবির মিয়া, শুকুর আলী, লায়েছ মিয়া, প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওঃ জিয়া উদ্দিন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ শামসুল ইসলাম।