নিজস্ব প্রতিবেদকঃ
স্বল্পকালীন সময়ে দেশে আশা বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁন কে, বিশ্বনাথের সুনামধন্য বিদ্যাপীঠ আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক সহ ফুলেল শুভেচছা প্রদান।
১০ ই নভেম্বর মঙ্গলবার বাদ আছর বিশ্বনাথ উপজেলা বিএনপির কার্যালয়ে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু তুলশী কুমার সাহার নেতৃত্বে সাথে ছিলেন সহকারী শিক্ষক মাওঃ আবুল বছর মোঃ ফারুক, রাসেন্দ্র চন্দ্র তালুকদার, সাবেক ছাত্র কয়েস আহমদ, মোস্তাক আহমদ মোস্তফা, আশিকুর রহমান রানা।
এ-সময় সহকারী শিক্ষক আবুল বশর মোঃ ফারুক স্কুল ও নতুন কলেজ যাত্রার সার্বিক বিষয়ে অবহিত সহ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের কার্যক্রমে বিগত দিনের ন্যায় শিক্ষা সহযোগিতায় আরো বেশী সহযোগিতার আহবান জানান।