October 23, 2026, 3:40 pm
Headline :
এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’ তিনজন-ই দেশ ও প্রবাসে সামাজিক অঙ্গনে অন্যতম দক্ষ সংঘঠক, প্রথম বারের মতো ল’ড়’ছেন হা’ড্ডা হা’ড্ডী নির্বাচনে অপেক্ষা মাত্র দু,দিন প্রবাসে বিশ্বনাথের গর্বের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট নির্বাচনে সম্মানিত ট্রাষ্টিদের প্রতি ইসি মেম্বার পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের আবেদন খাজাঞ্চী একাডেমি এন্ড স্কুলের প্রতিষ্টাতা মরহুম আলহাজ্ব আব্দুল হান্নানের ২য় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Notice :

এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, গত ১৭ বছরে সমস্যার পাহাড় জমেছে। এসব সমস্যা পাঁচ বছরে সম্পূর্ণ সমাধান করা সম্ভব নয়। তবে কথা দিচ্ছি, এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না।।

তিনি বলেন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দেই না। ২০১২ সাল থেকে প্রতিটি এলাকায় আমার বিচরণ রয়েছে। দুই উপজেলার সব সমস্যা চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ শুরু হয়েছে।’
সংসদ সদস্য বলেন, ‘১৭ বছরের সমস্যা এক-দুই দিনে সমাধান করা যাবে না। আমাদের সম্পদ সীমিত। তাই পর্যায়ক্রমে প্রতিটি সড়ক ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। আগামী পাঁচ বছরে দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডে সামগ্রিক উন্নয়ন হবে। গত সাত মাসে প্রতিটি ওয়ার্ডে ছোট-বড় উন্নয়নকাজ হয়েছে। ইতিমধ্যে ১০০টি সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনা হয়েছে।’

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা এম. কয়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কাওছার খান ও সদস্যসচিব আশিকুর রহমান রানা।

কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।

এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক খান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ধনাই মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইছবর আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান আহমদ।

খাজাঞ্চী রেলওয়ে স্টেশন নির্মান পরিদর্শন-মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার পূর্বে সিলেট-ছাতক বাজার রেলওয়ের সংস্কার কাজের অংশ খাজাঞ্চী রেলওয়ে স্টেশন নির্মান কাজ পরিদর্শনে গিয়ে তিনি কাজে নিয়োজিত শ্রমিকদের খুজ খবর ও সুপারভাইজারের কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories