March 14, 2026, 11:07 am
Headline :
বিশ্বনাথ ওসমানী নগরের উন্নয়নে আপনাদের পাশে আছি বিশ্বনাথে—পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন
Notice :

একটি রাষ্ট্র যদি সবার সাথে সুবিচার না করতে পারে তাহলে তাকে কখন ও কল্যাণ রাষ্ট্র বলা যায়না-বিশ্বনাথে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী।

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী বলেন, একটি রাষ্ট্র যদি সবার সাথে সুবিচার না করতে পারে তাহলে তাকে কখনও কল্যাণ রাষ্ট্র বলা যায়না।
===========================================
সবার সাথে সমান দৃষ্টিভঙ্গিই হচ্ছে সকলের প্রাপ্য এবং তা নিশ্চিত করতে হবে। হাজার হাজার কোটি টাকা লুটপাট আর পাচার করে যারা রাষ্ট্রকে ধ্বংস করেছেন তাদের বিচার হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,দুর্বৃত্তের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্রের সৃষ্টি হয় নাই।একটি কল্যাণ রাষ্ট্র তৈরির জন্য রাষ্ট্রের শীর্ষ থেকে শুরু করে সবাইকে সৎ হতে হবে। সবাইকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। গণমানুষের আশা আকাঙ্ক্ষা বুঝে বঞ্চিত মানুষের কথা চিন্তা করে সততার সাথে স্বজনপ্রীতিমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠান, নেতৃত্বকে পরিবর্তন করতে হবে। আমরা যদি এই জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে চাই তাহলে পৃথিবীর কোন শক্তিই আমাদের রুখতে পারবেনা।

বুধবার (২৯ জানুয়ারি ) সকালে বিশ্বনাথে হযরত ওমর ফারুক ( রাঃ) একাডেমীতে তারুণ্যের উৎসব ও পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন।

হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তাবিস উন নূরের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীর ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, সাবেক প্রধান শিক্ষক এইচ এম আখতার ফারুক, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, যুক্তরাজ্য প্রবাসী জমির উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories