October 24, 2026, 5:20 pm
Headline :
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’ তিনজন-ই দেশ ও প্রবাসে সামাজিক অঙ্গনে অন্যতম দক্ষ সংঘঠক, প্রথম বারের মতো ল’ড়’ছেন হা’ড্ডা হা’ড্ডী নির্বাচনে অপেক্ষা মাত্র দু,দিন প্রবাসে বিশ্বনাথের গর্বের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট নির্বাচনে সম্মানিত ট্রাষ্টিদের প্রতি ইসি মেম্বার পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের আবেদন
Notice :

মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস

ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব প্রতিনিধি:

কনফিডেন্স কোচিং সেন্টারের বিজ্ঞান বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থী ও সিনিয়র শিক্ষিকা অন্না রুহি দাস সদ্য হবিগঞ্জ সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছেন। তার এই সাফল্যে পরিবার ও কনফিডেন্স কোচিং সেন্টার পরিবারে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি বিরাজ করছে।

তার এই অর্জনের স্বীকৃতি স্বরূপ শনিবার (৭ মার্চ ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মোজাক্কির আহমেদ নাজু, সিনিয়র শিক্ষক মিহাদ হাসান এবং শিক্ষার্থীর সম্মানিত পিতা সুদিন রবি দাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান অর্জনের বিষয় নয়; এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও দীর্ঘ সাধনার ফল। একজন শিক্ষার্থী যখন নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের স্বাক্ষর রাখে, তখন সেই কৃতিত্বকে সম্মাননা দিয়ে মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শুধু একটি পুরস্কার নয়, বরং এটি তাদের মেধা ও পরিশ্রমের প্রতি সমাজের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা জোগায় এবং অন্য শিক্ষার্থীদের মাঝেও উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি অন্না রুহি দাসের পাশাপাশি তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্যও ছিল এক গর্বের ও আনন্দঘন মুহূর্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories