November 29, 2026, 2:34 am
Headline :
মু’খো’মুখি হচ্ছে কাল সিলেট জেলা স্টেডিয়ামে বিশ্বনাথ-বালাগঞ্জ উপজেলা ফুটবল দল, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের সার্বিক সহায়তায় উপজেলা দলের জার্সি উন্মোচন ড. সৈয়দ রাগীব আলী টাকা নিয়ে দেশে এসে শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছেন, দেশের বাইরে টাকা নিয়ে যাননি….পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সহকারী শিক্ষক আবুল বশর মোঃ ফারুক,র মায়ের মৃ’ত্যু’তে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবার ও শিক্ষদের শোক প্রকাশ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমপি লুনা। এ-সংবর্ধনা-সম্মান আমার একার নয় সমস্ত প্রবাসীদের-গুলজার খাঁন ‘সিলেট বিভাগের চার জেলায় ইউনিয়ন নির্বাচন’ কোন ধাপে-কোন উপজেলায় কখন? খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের পক্ষ থেকে আব্দুল বাছিত রফি কে সুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত বিশ্বনাথ,র খাজাঞ্চীতে এক অ’স’হা’য় বৃদ্ধার নতুন ঘরের স্বপ্ন পুরন করলো-প্রবাসী কল্যান গ্রুপ শাহ শাহেবের গাঁও (কান্দিগাঁও) দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত। পুনরায়-বিশ্বনাথ উপজেলায় নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক আমীর নির্বাচিত।
Notice :

মু’খো’মুখি হচ্ছে কাল সিলেট জেলা স্টেডিয়ামে বিশ্বনাথ-বালাগঞ্জ উপজেলা ফুটবল দল, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের সার্বিক সহায়তায় উপজেলা দলের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট জেলা স্টেডিয়ামে ১৪টি দলের অংশগ্রহনে শুরু হওয়া ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ ২৯ নভেম্বর রবিবার বেলা আড়াইটায় মুখোমুখি হচ্ছে বিশ্বনাথ বনাম বালাগঞ্জ উপজেলা ফুটবল দল।
তারি অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি।
বর্ণিল আয়োজনে দুই বারের চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানের সহযোগীতায় ছিলো বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে। আগামী রবিবার ২৯ নভেম্বর বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের সাথে প্রতিদ্বন্ধিতা করবে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। উপজেলা পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে এবং উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত জার্সি উন্মাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী ও বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদির জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (তদন্ত) সুজন আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা ছাত্রদলের সভাপতি পবেল আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, ইউকে প্রবাসী ও উপজেলা ফুটবল দলের জার্সি ডিজাইনার আবু মনসুর, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন বাংলাদেশ সমন্বয়ক দেলোয়ার হোসেন, সোহেল মিয়া, জয়নাল খান, লিটন মিয়া, কোচ তৈয়ব আলী।
জার্সি উন্মোচন অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া সংগঠক দিলোয়ার হোসেন। এসময় অনুষ্ঠানে খেলোয়াড়-কোচ, সাংবাদিক, সংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories