March 13, 2026, 8:06 am
Headline :
বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার
Notice :

মানুষ যতক্ষণ না তার ধন সম্পদ ও জীবনের চেয়ে আল্লাহ ও তার রাসুল (সা.) কে প্রিয় না ভাবতে পারবে, সে পর্যন্ত তার সমস্ত আমল দান খয়রাত সব বিফলে যাবে, খাজাঞ্চী সিরাত মাহফিলে———মুফতি আলী হাসান ওসামা

নিজস্ব প্রতিবেদকঃ

মানুষ যতক্ষণ না তার ধন সম্পদ ও জীবনের চেয়ে আল্লাহ ও তার রাসুল (সা.) কে প্রিয় না ভাবতে পারবে, সে পর্যন্ত তার সমস্ত দান খয়রাত সব বিফলে যাবে, দুনিয়ায় মোহ ত্যাগ করে কিছু সময় একান্ত আল্লাহ তায়ালার জন্য ব্যায় না করলে তার সাথে নিবিড়ভাবে প্রেম হবেনা তার নৈকট্য লাভ করা যাবেনা, আর তার নৈকট্য হাসিল না করতে পারলে আপনার আমার জিন্দেগী বিফল, খাজাঞ্চী সিরাত মাহফিলে———মুফতি আলী হাসান ওসামা

গতকাল ১৬ ই মার্চ ১৫ ই রমজান খাজাঞ্চী সিরাতুন্নবী (সা.) পরিষদের উদ্যোগে খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন ময়দানে শায়খ আরজুমন্দ আল জালালী, নায়েবে মুহতামীম, জামেয়া আব্বাসিয়া কৌড়িয়া ও মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, মুফতি আলী হাসান উসামা ঢাকা।

মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট আর্ক রিয়েল এস্টেট’র ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনতাসীর আলী।

বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, হযরত মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, মাওলানা সাইফুর রহমান সাইফী ও খাজাঞ্চী ষ্টেশন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মর্নিং স্টার একাডেমীর অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, পরিচালক মাওলানা হাবিবুর রহমান, সংগঠক মুফতি শিহাব উদ্দিন, হাফিজ শরিফ উদ্দিন, সিরাত পরিষদের উপদেষ্টা মাওলানা জালাল উদ্দীন, সহসভাপতি হাফিজ সৈয়দ ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আখতার হোসাইন, কোষাধ্যক্ষ ক্বারী মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন, নির্বাহী সম্পাদক আব্দুল হক, ফয়েজ আহমেদ, বাহার উদ্দিন, ফয়সাল আহমদ, আব্দুল আহাদ, মাসুম আহমদ,হাফিজ সাইদুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories