March 12, 2026, 8:35 pm
Headline :
বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার
Notice :

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের হতদরিদ্র মানুষের আশা আকাঙ্ক্ষা ভরসার আশ্রয় স্থল হয়ে উটছেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক:

আলহাজ্ব আজিজুর রহমান ও সোনাপুর চ্যারিটি গ্রুপের ধারাবাহিক সমাজসেবা শিক্ষা চিকিৎসা বাসস্থান সহ জনকল্যাণমুখী কার্যক্রমের কিছু অংশ বিশেষ………..

ডিপ টিউবওয়েল স্থাপন:
১৪ ই জুন লামাকাজীর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোনা পুর নোয়াপাড়া গ্রামের আব্দুর রহিম ও ছবর আলী গংদের বাড়িতে সু,পেয় পানি পান করার জন্য একটি গভীর ডিপ টিউবওয়েল এবং ৬ নং ওয়ার্ডের হামজা পুর গ্রামে নিম্ন আয়ের ১০ টি পরিবারের মধ্যে ১ ডিপ টিউবওয়েল সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যাবস্থাপনায় আলহাজ্ব আজিজুর রহমানের অর্থায়নে স্থাপন করে দেয়া হয়।

চিকিৎসা সহায়তা:
এছাড়াও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাঙ্গিরাই মোল্লার গাও গ্রামের অসুস্থ খাতুন বেগম কে নগদ ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা, ৯ নং ওয়ার্ডের তিলক পুর গ্রামের অসুস্থ আছিয়া বেগমকে নগদ ৭ হাজার টাকা চিকিৎসা সহায়তা, ৩ নং ওয়ার্ডের মান্দাবাজ গ্রামের কদন মিয়াকে নগদ ৭ হাজার টাকা চিকিৎসা সহায়তা, ৮ নং ওয়ার্ডের আতাপুর গ্রামের হাফিজ জালাল উদ্দীন কে নগদ ৩৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে, এতে আর্থিক সহায়তা করছেন যথাক্রমে আলহাজ্ব আজিজুর রহমান, তিনির ছেলে নাইম আহমদ, মঞ্জুর আহমদ, তাহিদুল ইসলাম, ফটিক মিয়া।

শিক্ষা সহায়তা:
৮ নং ওয়ার্ডের হাজরাই আতাপুর গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রী সোনিয়া বেগম কে ১ সেট গাইড বই, ১ নং ওয়ার্ডের সাহেব নগর গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রী অনিকা বেগম কে ১ সেট গাইড গাইড বই, স্থানীয় ভুরকি মাদ্রাসার ছাত্র কোম্পানি গঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের হাফিজ মিজানুর রহমান কে ৯ম শ্রেণীর ১ সেট গাইড বই, স্থানীয় সৎ পুর মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র ৭ নং ওয়ার্ডের মোল্লার গাও গ্রামের মারজান আহমদ কে ১ সেট গাইড বই, ৬ নং ওয়ার্ডের ইশব পুর গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রী মহিমা বেগম কে ১ সেট গাইড বই, ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের ৬ষ্ট থেকে ৯ম শ্রেণীর ১০ জন শিক্ষার্থীদের হাতে ১ সেট করে গাইড বই, ৯ নং ওয়ার্ডের খাজাঞ্চী গাও গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী নাদিয়া বেগম কে ১ সেট গাইড বই, প্রদান করা হয়েছে।

ঘর মেরামত: ৮ নং ওয়ার্ডের আতাপুর গ্রামের বাসিন্দা আমিন উদ্দিন কে ঘর মেরামতের জন্য সাড়ে ৩ বান ঢেউটিন ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

আর এই সার্বিক বিষয় ব্যাবস্থাপনার দায়ীত্বে আছেন সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য, একঝাঁক উদ্যোমি, মানব প্রেমী যুব সমাজ।
একজন মানুষের পক্ষে এতসব মানবতাবাদী কর্মকাণ্ড পরিচালনা করা তাও বিদেশে বসে কিভাবে সম্ভব, এবং কতটা শান্তি ও স্বস্তিধায়ক! প্রতিক্রিয়া জানতে চাইলে আলহাজ্ব আজিজুর রহমান বলেন, দেখুন মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ মানুষের জন্য, আমাদের জীবন একটাই, যতো ভালো কাজ এই জীবনেই করে যেতে হবে, তাই আল্লাহ তায়ালা কে রাজি ও খুশী করার মাধ্যম হলো এ সমস্ত কাজ, আমার বা আমাদের দ্বারা যদি কোনু মানুষের উপকার হয় সে যদি হাসে, যদি একটু সুস্থতা বোধ করে, শান্তি পায়, তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, ভোগে সুখ নেই ত্যাগেই বড় সুখ।
আমি সমাজের সকল বৃত্তশালীদের আহবান জানাবো আসুন আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সমাজের অবহেলিত হতদরিদ্র মানুষের পাশে দাড়াই, সবাই যেনো একে অপরের সুখে দুঃখে পাশে থাকি, সমাজ থেকে যেনো হিংসা হানাহানি বন্ধ হয় এই প্রত্যাশা রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories