March 14, 2026, 1:17 pm
Headline :
বিশ্বনাথ ওসমানী নগরের উন্নয়নে আপনাদের পাশে আছি বিশ্বনাথে—পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন
Notice :

বিশ্বনাথ ফুটবল দলের বি’রু’দ্ধে রেফারির অ’নি’য়মের অ’ভি’যোগে নি’ন্দা ও ক্ষো’ভ প্রকাশ করে স্পোর্টস অর্গানাইজেশনের বিবৃতি

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের বিরুদ্ধে রেফারির অনিয়মের অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষো’ভ প্রকাশ করে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের বিবৃতি প্রদান।

২ রা সেপ্টেম্বর মঙ্গলবার প্রতিবেদকের কাছে পাঠানো বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন।

ফুটবল আর ফুটবলারের জন্য রেফারি’ রেফারির জন্য ফুটবল আর ফুটবলার নয়!

বিষয়: ৩১ আগষ্ট রবিবার বিকাল ৩,৩০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিলেট জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলা বিশ্বনাথ বনাম দক্ষিণ সুরমা উপজেলা দলের মধ্যে সৃষ্ট বিশৃঙ্খলা ও খেলোয়াড় কর্তৃক রেফারির সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ প্রসঙ্গে……

* বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে অতন্ত্য ঘৃনা
ক্ষোভের সাথে উক্ত ঘটনার নিন্দা প্রকাশ করছে।

তারি সাথে সাথে উক্ত খেলা চলাকালীন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের ধের্য সংযমের সহিত পুরোটা সময় প্রতিকুুল পরিস্থিতির মধ্যে ও সুন্দর ফুটবল খেলা উপহার দেয়ার জন্য আমাদের বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের সকল তরুণ ফুটবলার, কোচ, অফিসিয়াল, সহ দর্শক বৃন্দদের কে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে ধন্যবাদ জ্ঞাপন করছে।

প্রিয় বিশ্বনাথ উপজেলা আমাদের অস্তিত্ব এই উপজেলার ফুটবল সহ ক্রীড়াঙ্গনের অতীত ইতিহাস অনেক সমৃদ্ধ।

তাই উপরোল্লিখিত তারিখের খেলায় বিশ্বনাথ উপজেলা ফুটবল দল ও দর্শকের সাথে ঘঠে যাওয়া ঘঠনা কোনু বিচ্ছিন্ন ঘঠনা নয় এটা পরিকল্পিত এবং সাাজানো।

এমতবস্থায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে মনে করে এসব ঘঠনা তদন্ত সাপেক্ষে চুড়ান্ত নিষ্পত্তি প্রয়োজন, সেহেতু যেসব বিষয় নিয়ে বিতর্ক এবং রেফারি কর্তৃক পক্ষপাতিত্বের বিষয় দেশ এবং বিদেশে সোশাল মাধ্যমে প্রকাশ পেয়েছে তা বৃহত্তর সিলেটের ফুটবল ইতিহাসের জন্য লজ্জার বিষয় হয়ে দাড়িয়েছে।

তাই বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন মনে করে ডি,এফ,এ জেলা ফুটবল এসোসিয়েশন উক্ত বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে একটি বোর্ড গঠন করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত বিচার বিশ্লেষণের মাধ্যমে খেলোয়াড় দ্বারা রেফারির সাথে অসাদাচারণ এবং রেফারির পক্ষপাতিত্ব ও বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের সাথে প্রতিপক্ষ দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলের খেলোয়াড় ও দর্শকদের অন্যায় আচরনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাইলজ ও ফিফার আইন অনুযায়ী কঠিন বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা একান্ত প্রয়োজন।
যাহাতে ভবিষ্যতে ফুটবলে স্বার্থে কোন খেলোয়াড়, রেফারি এবং অভিযুক্ত দলের দর্শক এই ধরনের অন্যায় আচরণের দুঃসাহস করতে না পারে।

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আশা করে অভিযোগ কৃত দলের অভিযোগ প্রাপ্তির সাথে জেলা ফুটবল এসোসিয়েশন উক্ত টুর্নামেন্টের খেলা স্থগিত রেখে দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি আইনগত দিক বিবেচনায় নিয়ে নিষ্পত্তি করেন।

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে সতর্ক করছে এই মর্মে যে বিচার পাওয়ার অধিকার সকল মানুষের সকল জনপদের, কোনু প্রকার ছলচাতুরীর আশ্রয় নিয়ে দেশের প্রচলিত আইনের দ্বারস্থ হতে অভিযোগ কারীকে যেনো বাধ্য করা না হয়।

বিবৃতিতেঃ-সভাপতি জামিল খান, ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories