March 14, 2026, 12:52 pm
Headline :
বিশ্বনাথ ওসমানী নগরের উন্নয়নে আপনাদের পাশে আছি বিশ্বনাথে—পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন
Notice :

ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন : সভাপতি-ফারুক, সম্পাদক-ইরশাদ

নিজস্ব প্রতিবেদকঃ

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশী অধ্যুষিত এলাকা গার্দুনদে অবস্থিত ফুলকলি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (পহেলা অক্টোবর) বিকাল ৫টায় আয়োজিত এ সভায় প্রবাসে অবস্থানরত সাবেক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সাবেক বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদ সভাপতি ও সাবেক যুবদল নেতা ইরশাদ হোসাইনকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া সাবেক যুবদল নেতা নজির আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রদল নেতা এনামুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা শামীম আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
নবগঠিত নেতৃবৃন্দ ঘোষণা দেন, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনকে আরও বেগবান করা হবে। একইসাথে আসন্ন জাতীয় নির্বাচনে জননন্দিত নেত্রী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া এবং তাঁর বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories