April 30, 2026, 8:36 am
Headline :
বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :

ভি সেভেন,র অর্থায়নে খাজাঞ্চী ইউনিয়ন ৯ম ক্রিকেট লীগ সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত টি- টোয়েন্টি লীগের নবম আসর সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারী বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রেল ষ্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় টাইগার ক্রিকেট ক্লাব ৭ নং ওয়ার্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রাইজিং স্টার ৯ নং ওয়ার্ড। টসে জিত প্রথমে ব্যাট করে ১৩৫ রান সংগ্রহ করে টাইগার ক্রিকেট ক্লাব ৫ নং ওয়ার্ড। সহজ লক্ষ্যে ব্যাট করতে শুরুতেই ৩ রানে ৩ উইকেট হারিয়ে দারুন চাপে পড়ে রাইজিং স্টার। পরবর্তীতে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাইজিং স্টার। বিজয়ী দলের রায়হান ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন।

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত ভি-সেভেনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত টুর্ণামেন্টে এবার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে নগদ ৫০ হাজার টাকা ও একটি ট্রফি এবং রানার্স আপ দল পেয়েছে ৩০ হাজার টাকাসহ একটি ট্রফি।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ভি-সেভেনের অন্যতম সদস্য মাহমুদুর রহমান মান্না।
এসোসিয়েশনের সভাপতি সোহাগ আহমদ সেবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাজু ও ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কয়েছ আহমদ, বিশিষ্ট সমাজসেবক ইলিয়াস আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, আজকের বিশ্বনাথ সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা, প্রেসক্লাব সদস্য সমুজ আহমদ সায়মন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য জমির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ক্রিকেটার সুহেল আহমদ, আইনুল ইসলাম, বুরহান তালুকদার, সারোয়ার আহমদ, রাহাত আলী প্রমূখ।
আগত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ভি-সেভেনের সদস্যদের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন মাহমুদুর রহমান মান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories