August 10, 2026, 7:28 am
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।
বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্যে ডা. শামসুল ইসলাম আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের এবং আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তি আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে কোনু শিক্ষার্থী যেনো টাকা অথবা শিক্ষা উপকরণের কারনে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, শিক্ষক ও অবিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা আমাকে জানাবেন সর্বোচ্চ টা দিয়ে শিক্ষার্থীদের পাশে আমি বা আমরা থাকবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃঞ্চকান্ত মালাকার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, খাজাঞ্চী একাডেমি পরিচালনা পরিষদের সদস্য মোস্তাক আহমদ মোস্তফা।
আরও বক্তব্য রাখেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান ও আতিকুর রহমান, খাজাঞ্চী একাডেমির শিক্ষিকা রেশমা বেগম।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন খাজাঞ্চী একাডেমির শিক্ষার্থী সাফিউল ইসলাম তারেক এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক শাফায়াত উল্লাহ।
উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর স্থানীয় পর্যায়ের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডারগার্টেন ও ৪টি ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষা। রবিবারের অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ২৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও সফল করায় বাস্তবায়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories