June 25, 2026, 2:46 pm
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

বিশ্বনাথ,র লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের মানবিক দৃষ্টান্ত স্থাপন : ইউনিয়নের ৪৫ টি গ্রামে মাংস বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথের লামাকাজীতে ব‍্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের ৩য় দিনে লামাকাজী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৪৫ টি গ্রামে চারটি গরু (প্রায় চারলক্ষ টাকা মুল্যের) দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ২ টায় সোনাপুর (নয়াগাও) গ্রামস্থ আতাউর রহমান এর বাড়ীতে গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমানের তত্ত্বাবধানে যুক্তরাজ্য প্রবাসী ময়দুজ্জামান রুজেল, ময়মুল হক, মো. কবির আহমদ, শামীমা রহমান, নাঈম রহমান, সালেহা বেগম ও আলহাজ্ব আজিজুর রহমান এর অর্থায়নে প্রায় চার লক্ষ টাকা মুল্যের ৪টি গরু কোরবানির পর ইউনিয়নের প্রায় ৩ শত ৩৫ টি অসহায় পরিবারের সদস্যদের মাঝে ওই গোশত বিতরণ করা হয়।

চ‍্যারিটি গ্রুপের পৃষ্ঠপোষক আলহাজ্ব আজিজুর রহমান,র ভাই
কোষাধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে ও সদস‍্য তারিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমানের ভাই ছাদিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস‍্য মোহাম্মাদ শাহনুর হোসাইন।
দোয়া পাঠ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন।
এসময় গ্রুপের সদস‍্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories