November 25, 2026, 12:14 pm
Headline :
ড. সৈয়দ রাগীব আলী টাকা নিয়ে দেশে এসে শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছেন, দেশের বাইরে টাকা নিয়ে যাননি….পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সহকারী শিক্ষক আবুল বশর মোঃ ফারুক,র মায়ের মৃ’ত্যু’তে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিবার ও শিক্ষদের শোক প্রকাশ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমপি লুনা। এ-সংবর্ধনা-সম্মান আমার একার নয় সমস্ত প্রবাসীদের-গুলজার খাঁন ‘সিলেট বিভাগের চার জেলায় ইউনিয়ন নির্বাচন’ কোন ধাপে-কোন উপজেলায় কখন? খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের পক্ষ থেকে আব্দুল বাছিত রফি কে সুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত বিশ্বনাথ,র খাজাঞ্চীতে এক অ’স’হা’য় বৃদ্ধার নতুন ঘরের স্বপ্ন পুরন করলো-প্রবাসী কল্যান গ্রুপ শাহ শাহেবের গাঁও (কান্দিগাঁও) দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত। পুনরায়-বিশ্বনাথ উপজেলায় নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক আমীর নির্বাচিত। বিয়ে সাদি
Notice :

ওসমানী নগরে বৃহত্তর গলমুকাপন যুব সমাজের উদ্যোগে ৪র্থ ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ওসমানী নগরের বৃহত্তর গলমুকাপন যুব সমাজের উদ্যোগে ৪র্থ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারী রোজ শনিবার বৃহত্তর গলমুকাপন গ্রামের প্রবাসী ও দেশী ব্যক্তিদের অর্থায়নে ৪র্থ বারের মতো অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রমজানের পবিত্রতা, সংযম ও তাকওয়ার চেতনা ধারণের আহ্বানে আয়োজিত এ মাহফিলে স্থানীয় যুব সমাজ গ্রামের প্রবীণ সহ প্রায় তিন হাজারের মতো মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব সমাজের অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে।আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের মনে রাখতে হবে রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মসংযম ও সামাজিক সহমর্মিতার শিক্ষা দেয়। ধৈর্য, সহানুভূতি ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের গুরুত্ব বহন করে।পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories