February 4, 2026, 12:28 am
Headline :
বিশ্বনাথে আল মাদ্রাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ ৩য় আন্তঃ ইউনিয়ন ও ২৯ তম পৌর টি টুয়েন্টি ক্রিকেট লীগ সুসম্পন্ন হওয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শুভেচ্ছা জ্ঞাপন দেশ কে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই, লজ্জতুন নেছা হাইস্কুলের ৪৩’ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়—গুলজার খাঁন আনন্দ ভ্রমনে প্রকৃতির ‘ছোঁয়া’ মাঠির ‘ঘ্রান’ সবুজের সমারোহে ‘মুগ্ধ’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট নির্বাচিত হলে কোন ধরনের চাঁ’দা’বা’জীকে প্রশ্রয় দেওয়া হবেনা, সূষমবন্টন হবে-খাজাঞ্চীতে তাহসিনা রুশদীর লুনা কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম ……ড. আবুল ফতেহ ফাত্তাহ বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার নেতৃত্বে বিএনপির গণ মিছিল, মায়ের সাথে আবরার’ লাবিব,র উপস্থিতিতে উজ্জীবিত নেতাকর্মী শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতী কৃতজ্ঞাতার সাথে স্মরণ করবে, ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী-শাবিপ্রব ফুটবল অধিনায়ক জামাল ভুঁইয়ার উপস্থিতিতে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবলের ফাইনাল সম্পন্ন যারা ‘হ্যা ভোটের বি’রো’ধিতা করবে তারা দেশ বি’রো’ধী, বিশ্বনাথে দশ’দলীয় জোটের প্রার্থী মুনতাছির আলী
Notice :

সমুদ্র উপকূলে পাওয়া গেলো ডাইনোসরের পায়ের ছাপ!

সর্বশেষ যুক্তরাজ্যের মাটিতে হেঁটে বেড়ানো কমপক্ষে ১১০ মিলিয়ন বছর আগে ডাইনোসরের অন্তত ছয়টি প্রজাতির পায়ের ছাপ পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকরা।

ফিলিপ হ্যাডল্যান্ড জানিয়েছেন,যুক্তরাজ্যের কেন্ট এলাকায় পাথরের গায়ে ছয়টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। এই এলাকাটি মূলত ঝড়-বৃষ্টি প্রবণ। উপকূল এলাকায় পানির তোড়ে প্রায়ই নতুন জীবাশ্মের হদিশ মেলে সেখানে।

প্রাণী ও উদ্ভিদবিদ্যার অধ্যাপক ডেভিড মার্টিল বলেন, পাথরের স্তরে এই ধরণের পায়ের ছাপ দেখা গেল এই প্রথম। এটাকে ফোকস্টোর ফরমেশন বলা হয়। এটা খুবই বিরল ঘটনা। হয়ত শেষ জীবন্ত ডাইনোসরের পা পড়েছিল এই পাথরগুলোর উপরেই।

তিনি আরও বলেন, এগুলো আলাদা আলাদা প্রজাতির, পায়ের ছাপগুলো দেখে বোঝা যাচ্ছে। অনুমান করা যায় দক্ষিণ ইংল্যান্ডের এই অংশে একাধিক প্রজাতির ডাইনোসর ছিল।
আরও জানিয়েছেন তিনি এই পায়ের ছাপ আনুমানিক ১১০ মিলিয়ন বছর পুরনো । বিজ্ঞানীদের ধারণা পিঠে কাঁটাজাতীয় অ্যাঙ্কিলোসরাস, তিন পা বিশিষ্ট থেরোপডস, মাংসাশী টাইরেনোসরাস, টাইরেনোসরার রেক্স, তৃণভোজী ও ডানা বিশিষ্ট অর্নিথোপডসের পায়ের ছাপ এগুলো।

তিনি বলেন, কেন্ট এলাকার পাথরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলাম ২০১১ সাল থেকেই। অনেকবার এই ছাপ লক্ষ্য করা গেছে। বহুদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছিলাম। কিন্তু জোয়ারের পানিতে ভূমিক্ষয় হওয়ায় ধীরে ধীরে এই পায়ের ছাপ আরও স্পষ্ট হয়। প্রথমে সেটাকে হাতির পায়ের ছাপ মনে হলেও পরে আরও খতিয়ে দেখে বোঝা যায় এটি অর্নিথোপডিক্স নামে বিলুপ্ত প্রজাতির কোনো প্রাণীর।

গবেষণা’য় জানা গেছে, ১১০ মিলিয়ন বছর আগে চীনেও এই জাতীয় ডাইনোসরা’সের অস্তিত্ব ছিল । ৬৫ থেকে ৮০ সেন্টিমিটার আকৃতির এই পায়ের ছাপ সেই সময়কার ডাইনোস’রের পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।  এ ব্যাপারে অধ্যাপক মার্টিল বলেন, এত যুগ পর এই জায়গায় ডাইনো-সরাসের পায়ের ছাপ মেলা সত্যিই রোমহর্ষক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories