September 27, 2026, 4:31 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার নেতৃত্বে বিএনপির গণ মিছিল, মায়ের সাথে আবরার’ লাবিব,র উপস্থিতিতে উজ্জীবিত নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষেল কান্ডারী বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জননেতা এম. ইলিয়াস আলীর উন্নয়ন ও তাকে নির্যাতন করার কথা মনে করে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন।
আপনাদের ভোটে ধানের শীষ বিজয়ী হলে, তা হবে জনগণের বিজয়। উন্নয়ন-অগ্রগতির বিজয়। বিএনপি জনগণের দল, উন্নয়নের দল। তাই বিএনপি ক্ষমতায় গেলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের কাঙ্খিত উন্নয়ন অবশ্যই বাস্তবায়িত হবে।
তিনি শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে সিলেটের বিশ্বনাথে প্রতীক বরাদ্ধের পর ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে প্রথম প্রচার মিছিল শেষে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। পথসভার পূর্বে অনুষ্ঠিত সওজের ডাকবাংলার সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর পূর্বে সকালে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খন্ড খন্ড মিছিল এসে সওজের ডাকবাংলার সামন জড়ো হয়।
ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় প্রতীকি ধানের শীষ হাতে নিয়ে মায়ের সাথে থেকে ধানের শীষ প্রতীকে ভোট চান ‘ইলিয়াস-লুনা’ দম্পতির দুই পুত্র ‘ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার’। এসময় মায়ের সাথে ছাদ খোলা গাড়িতে ছিলেন একমাত্র মেয়ে সায়ারা নাওয়াল। ধানের শীষের প্রচার মিছিলের অগ্রভাগে ছিলেন¡ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এম আছকির আলী।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ধানের শীষের প্রচার মিছিল ও পথসভায় উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories