April 19, 2026, 8:40 am
Headline :
আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ওসমানী নগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোশিয়েশন’র অভিষেক অনুষ্ঠিত নিজ গ্রামের মানুষের প্রতি দৃ’ষ্ট’তা অ’নৈ’তিক কাজে জড়িত থাকার অভিযোগে জালাল,র বিরুদ্ধে বিশাল মানববন্ধন ঘর তৈরীর জন্য দুই লক্ষ টাকা প্রদান করলো আর রাহমান এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথে অ’প’রা’ধ প্রবণতা চু’রি-ডা’কা’তি-ছি’ন’তা’ই-জু’য়া ও মা’দ’ক ক্রয়-বিক্রয় বন্ধে’ সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি আমার চাওয়া পাওয়ার কিছু নেই জনগণের পাশে থাকতে চাই, বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিব মালয়েশিয়ায় ভ্রমণরত সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র পক্ষ থেকে কোরআন শরিফ বিতরণ
Notice :

শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতী কৃতজ্ঞাতার সাথে স্মরণ করবে, ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী-শাবিপ্রব

নিজস্ব প্রতিবেদকঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সর‌ওয়ার‌উদ্দিন চৌধুরী বলেছেন, মা-বাবা হচ্ছেন শিশুদের প্রথম শিক্ষক। তাই শৈশবে শিশুদের শিক্ষার ব্যাপারে মা-বাবাকে অধিক গুরুত্ব দিতে হবে। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা অধিক সৌভাগ্যবান যে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠ ইউকের মত একটি সংগঠন আজ থেকে ৩২ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা নিজ এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য অসামান্য অবদান রাখছেন। শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতী কৃতজ্ঞাতার সাথে স্মরণ করবে। তিনি গতকাল শনিবার বিশ^নাথ দারুল উলুম ইসলামিয়া (কামিল) মাদরাসা মাঠে বিশ^নাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠ ইউকের ২৫ তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই ট্রাষ্ঠ এবছর ৬ শত ৬৬ জন শিক্ষার্থীকে ১০ ক্যাটাগরীতে মোট ৪০ লাখ ৩৬ হাজার টাকার নগদ বৃত্তি প্রদান করা হয়।
বিশ^নাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠ ইউকে চেয়ারপার্সন মো. মাফিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, প্রতি বছর গণিত ও ইংরেজীতে অধিক সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে। বিশ^নাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠ যদি বোর্ডের পরীক্ষার পূর্বে ভালো শিক্ষক দিয়ে বিশেষ ক্লাশ চালুর উদ্যোগ গ্রহন করলে প্রতি বছর কৃতকার্য শিক্ষার্থীর পরিমাণ বাড়বে। বিশ^নাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠ ইউকে জেনারেল সেক্রেটারী গোলজার খান,এ্যাাসিট্রেন্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জুর ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মো. খায়রুল ইসলাম, প্রয়াত সদস্যদেও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ট্রাষ্ঠের ট্রাষ্ঠি মাওলানা আশরাফুর রহমান, ঘোষনা পত্র পাঠ করেন ট্রাষ্ঠের ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিরপুরী, ট্রাষ্ঠের এক্সিকিউটিব মেম্বার আবুল হোসেন মামুন, গিয়াস উদ্দিন, সিনিয়র ট্রাষ্ঠি হাজী মো. রইছ আলী, আব্দুল মজিদ, বসির উদ্দিন, আব্দুল আজিজ, গৌছ আলী, গৌছ খান, মাকরাম আলী আফরোজ ডিএল, মাসুক মিয়া, আব্দুন নূর, আজহার আলী, মো. নুরুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুছ, মনির আহমদ, আব্দুল গফুর, সানাম মিয়া আতিক, ফারুক মিয়া, শাহ নুরুল আলম, আলা উদ্দিন, ডাক্তার শানুর আলী মামুন, বাবরুল হোসেন বাবুল, আবুল কাশেম মো. ইয়াহইয়া, নেছার আহমদ, নুরুল ইসলাম, ফারুক মিয়া, আবুল কালাম, সেবুল মিয়া, এখলাছুর রহমান, ফজলুর রহমান, রুহেল মিয়া, সায়েস্থা মিয়া, শাহ সাহিদুন নুর ইসলাম, এম. এ মতিন, মো. হরুফ মিয়া, সাজিদ আলী, আব্দুর রব, রফিক মিয়া, সিরাজুল ইসলাম, মিজান রহমান, শেখ হারুনুর রশীদ, আবুল কালাম, এনামুর রহমান, আবুল বাসির খান, আনহার মিয়া, আব্দুল খালিক গাফফার, আব্দুল বাছিত, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল গফ্ফার, আবুল বাসার মিয়া, মুমিন খান মুন্না, তোফাজ্জল আলম তোফায়েল, মুজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ঠ মুরব্বী গোলাব খান, বিশ^নাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড অফিসার আব্দুল হামিদ, বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
এসময় ট্রাষ্ঠের বিপুল সংখ্যক প্রবাসী, ট্রাষ্ঠের স্থানীয় অফিসের দায়িত্বশীল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories