March 11, 2026, 2:42 pm
Headline :
মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত লামাকাজিতে আজিজুর রহমানের ব্যাবস্থাপনায় সোনাপুর চ্যারিটি গ্রুপের দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী প্রদান
Notice :

পরলোকে-বিশ্বনাথের জয়ন্ত আচার্য্য, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সহ সভাপতি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক জয়ন্ত আচার্য্য আর নেই।
তিনি বুধবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা দেওকলস ইউনিয়নের কালীজুড়ি গ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ (পরলোকগমন) করেন। মৃত্যুকালে তিনি ভাই-বোন, স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান’সহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ৭টার দিকে কালীজুড়ি শ্মশান ঘাটে তার অন্তুষ্টিক্রিয়া (দাহ) সম্পন্ন হয়।
একাধিক সংগঠনের সাথে জড়িত থাকা দক্ষ সংগঠক জয়ন্ত আচার্য্যরে মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন- শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব, উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব, সহ সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব, সাধারণ সম্পাদক রাশেন্দ্র দাশ রাজিব প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories