July 26, 2026, 1:23 am
Headline :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন
Notice :

নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প পরিসরে হলেও নিজের কাজ শুরু করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই ‘ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড’ সর্বস্তরের মানুষের দৌঁড়গড়ায় পৌঁছে যাবে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সর্বাবস্তায় আমাদেরকে আইন মেনে চলতে হবে। সব সময় ন্যায় সঙ্গত কাজ করতে হবে আমাদেরকে। অন্যায়ভাবে সরকারি-বেসরকারি জায়গা-দোকান দখল কিংবা চাঁদাবাজি করা যাবে না। মাদকের সাথে জড়িতদেরকে আইনের হাতে তুলে দিতে সবাইকে শতভাগ স্বজাগ থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরও বলেন, আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব।
তবে এজন্য অবশ্যই আপনাদেরকে আমার পাশে থাকতে হবে, সার্বিক সহযোগীতা প্রদান করতে হবে। আপনাদের প্রিয়নেতা এম. ইলিয়াস আলীর প্রতি থাকা সিলেট-২ আসনবাসীর ভালবাসা ও কৃতজ্ঞতা এবং তাঁর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম. আছকির আলী, সদস্য আবরার ইলিয়াস অর্ণব।
বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও শেষে মোনাজাত পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন। এসময় ‘ইফতার ও দোয়া মাহফিলে’ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories