March 11, 2026, 3:40 pm
Headline :
মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত লামাকাজিতে আজিজুর রহমানের ব্যাবস্থাপনায় সোনাপুর চ্যারিটি গ্রুপের দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী প্রদান
Notice :

অপপ্রচারে কোন লাভ হবেনা জামায়াত শিবিরের শক্তি সাহস বিগত ১৬ বছর এদেশের জনগণ দেখেছ—মাওঃ হাবিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সকল ইসলাম বিরোধী শক্তি চেয়েছিল বাংলাদেশ থেকে জামায়াত ইসলাম,ছাত্রশিবির ও ইসলামকে নির্মূল করে দিতে। কিন্ত তারা আজ নিজেই নির্মূল হয়ে গেছে। ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামী আন্দোলন ঠিকে থাকবে এবং পৃথিবীর কোন শক্তি তা বন্ধ করতে পারবেনা। তিনি গতকাল শনিবার সকালে সিলেটের রশিদপুরে বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথ পৌরসভার সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সিলেট-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। 
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান,সেক্রেটারী জয়নাল আবেদীন, সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, অফিস সেসেক্রেটারী  মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান ।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী আনহার আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন,
বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এ. এইচ.এম আক্তার ফারুক, নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান প্রমূখ।  সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মোঃ সোহরাব আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories