March 11, 2026, 4:43 pm
Headline :
কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
Notice :

বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি উত্তির্নদের মধ্যে পুরুস্কার প্রদান।

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদারের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-এলাহী।প্রধান বক্তার বক্তব্য রাখেন জালালাবাদ ট্রিচার্স ট্রেনিং কলেজ সিলেটের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ হাসমত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন বিশ্বনাথের উপদেষ্টা মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল হামিদ ,আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তির আয়োজক ও এর সাথে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করে বলেন,আগামী দিনেও যেন এ আয়োজন অব্যাহত থাকে।আরো বৃহৎ পরিসরে এটা আয়োজন করলে এলাকার শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবে,অনেক কিছু শিখবে এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে তারা অগ্রনী ভূমিকা রাখবে।
আরো বক্তব্য রাখেন সংগঠক গিয়াস উদ্দিন সাদী,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল আশিকী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফা, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান ও শিক্ষার্থী হোসাইন আহমদ রাহী।

উপস্থিত ছিলেন,খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জেরিন বেগম, প্রধান শিক্ষক আরাফাত হোসেন, সহকারী শিক্ষক আবু ইসহাক, প্রবাসী জবির আহমদ নাজমুল, খাজাঞ্চী একাডেমি পরিচালনা পরিষদের সদস্য আল আমীন, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন রায়হান আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা রেশমা বেগম।
উল্লেখ্য গত বছরের ৩০ শে নভেম্বর ২০টি প্রাথমিক বিদ্যালয়,৯ টি কিন্ডারগার্টেন ও ৩টি ইবতেদায়ীসহ মোট ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থীদের নিয়ে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।৫টি ট্যালেন্টপুল,১০টি সাধারণ ও ১৫ টি বিশেষ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি বাস্তবায়ন ও সফল করতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল এবং এলাকবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories