March 15, 2026, 8:38 am
Headline :
বিত্তবানদের সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর আহবান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে—–নিজাম উদ্দিন সিদ্দিকী বিশ্বনাথ ওসমানী নগরের উন্নয়নে আপনাদের পাশে আছি বিশ্বনাথে—পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান
Notice :

নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকতে হবে রামপাশায়———ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ছাত্র বিপ্লবের ব্যানারে সমন্বিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে। তারা আগেই কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের উস্কে দেয়ার চেষ্ঠা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মিরা যারা দেশে আছেন ও বাড়িতে শান্তিতে আছেন তারা ভূলেও উস্কানীতে পা দিবেন না। আপনারা যারা অন্যায় করেননি, বা লুটপাট করেন নি, তাদেরকে হয়রানী করা হবেনা। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শান্তির ও মানবিক দেশ গড়তে চাই।
তিনি বলেন, আমাদের দাবি ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। সে আন্দোলনে আমরা সফল হয়েছি। আরেক দাবি ছিল সুষ্টু নির্বাচন এখন আমরা সেটার পথে আছি।
বর্তমান অর্ন্তবর্তি সরকার দ্রুত একটি সুষ্ট নির্বাচন উপহার দিবে। এজন্য নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষ শান্তিতে থাকবে ও দেশের উন্নয়ন হবে।

শুক্রবার (২১ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথিন বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল সভাপতি ইসলাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক তোফায়েল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিনেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, সেচ্ছাসেবক দল নেতা রাজন খান, যুবদল নেতা সুমন আহমদ, সেবুল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল উদ্দিন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories