August 9, 2026, 7:04 am
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

বিত্তবানদের সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর আহবান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে—–নিজাম উদ্দিন সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন এলাকার ৫ শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ শতাধিক পরিবারের সদস্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’ মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ফ্রান্স প্রবাসী লুৎফর রহমান লিজাদের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে বিতরণকৃত খাদ্যসামগ্রীর তালিকায় ছিল-চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ময়দা, দুধের গুঁড়া’সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক।
অনুষ্ঠানে এসময় পৌর জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, উপজেলার লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলী, সেক্রেটারী জুয়েল আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদী, সেক্রেটারী আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কামাল আহমেদ, সেক্রেটারী মকবুল আহমেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখর উদ্দিন, রামপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিয়া মোহাম্মদ শাহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, জামায়াত নেতা রজব আলী. রেনু মাষ্টার, নাজমুল ইসলাম, সাজ্জাদুর রহমান, হোসাইন আহমেদ, কফিল উদ্দিন, তানবীর আহমেদ ফাহিম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories