March 14, 2026, 8:10 pm
Headline :
বিত্তবানদের সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর আহবান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে—–নিজাম উদ্দিন সিদ্দিকী বিশ্বনাথ ওসমানী নগরের উন্নয়নে আপনাদের পাশে আছি বিশ্বনাথে—পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান
Notice :

জুলাই গ’ণ’অ’ভু’ত্থা’ন দিবসে বিশ্বনাথে উপজেলা-পৌর বিএনপির বিশাল বিজয় মিছিল

নিজস্ব আন্দোলনেরঃ

জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আসর পৌরসভার নতুন বাজার এলাকাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিল শেষে নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোনায়েম খানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, গত বছরের ওই দিনে দেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ছিলেন ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা’সহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। আর এখন বিদেশে বসে বসে তারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তারা আরো বলেন, দেশের কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের অপচেষ্ঠা করছে। যদি তাদের মদদে সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করা হবে। সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে বিপুল ভোটে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগৗ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories