March 15, 2026, 8:50 am
Headline :
বিত্তবানদের সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর আহবান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে—–নিজাম উদ্দিন সিদ্দিকী বিশ্বনাথ ওসমানী নগরের উন্নয়নে আপনাদের পাশে আছি বিশ্বনাথে—পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান
Notice :

ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনার সাথে যুক্তরাজ্য যুবদল বিশ্বনাথের নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল মতবিনিময়

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য থেকে

বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘নিখোঁজ’ সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার সাথে যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পাওয়া বিশ্বনাথের নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়ালি এই মতমিনিময়ে অংশ নেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন সহ সম্প্রতি নবগঠিত যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে বিশ্বনাথ উপজেলার স্থান পাওয়া নেতারা।

সভায় যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন,সিনিয়র সদস্য জিয়াউল ইসলাম জিয়া,সহ সভাপতি আবু তাহের,আব্দুল ওয়াহিদ আলমগীর,লোকমান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,আব্দুল কাইয়ুম,সহ সাধারণ সম্পাদক আতিক রহমান মিয়া,শেখ হারুন রশিদ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম,মোঃ মাছরুল হোসেন ও কোষাধ্যক্ষ বেলাল আহমদ।
প্রানবন্ত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি তাহসিনা রুশদির লুনা প্রথমেই বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে চলমান সাধারণ সম্পাদক থেকে সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদলের অভিবাবক তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত যুক্তরাজ্য যুবদলের বিশ্বনাথ উপজেলার সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সাথে তাদেরকে যুক্তরাজ্য যুবদলে বিভিন্ন পদে মূল্যায়ন করে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীকে ধন্যবাদ জানান।

তাহসিনা রুশদীর লুনা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথের রত্নগর্ভা মায়ের সন্তান এবং উনার স্বামী এম ইলিয়াস আলীর হাতে গড়া জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন কমিটিতে নেতৃত্ব প্রদানকারী সাবেক ছাত্রনেতারা প্রবাস জীবনেও দেশ ও জাতির কল্যাণে এবং জাতির দীর্ঘদিনের ক্লান্তিকালে যুক্তরাজ্য যুবদল সহ বিভিন্ন সংগঠনে সক্রিয় অংশগ্রহণ করায় তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথের প্রবাসী যুবসমাজের সকলের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বনাথের যারা যুক্তরাজ্য যুবদলের নতুন কমিটিতে অন্তৰ্ভুক্ত হতে পারেননি তাদেরকে বিভিন্ন জোনাল কমিটিতে সঠিক মূল্যায়ন করে অন্তর্ভুক্ত করার আহবান জানান এবং উপস্থিত নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য যুক্তরাজ্য যুবদল ও এর সকল জোনালের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি শক্তিশালী টিম বাংলাদেশে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories